মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং :
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক।

লালমোহনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু।

/ ২৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে পারিবারিক কলহের জেরে মোসা. উম্মে হাবিবা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবী স্বামী ও শশুর বাড়ীর লোকজন নির্যাতন করে হত্যা করেছে।

শুক্রবার (২৩ মে) সকালে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাদের বকশি বাড়ি ওই ঘটনা ঘটে। গৃহবধূ হাবিবা তাহের বকশির ছেলে মো. শাকিলের স্ত্রী। শাকিল লালমোহন (সার্কেল) সহকারী পুলিশ সুপার কার্যালয় (আউটসোর্সিং) কাজ করেন।

নিহত গৃহবধূর পরিবার জানান, ২০২১ ইং সালে বোরহানউদ্দিন উপজেলা কুতুবা ৬ নং ওয়ার্ডের আফসার উদ্দিন এর একমাত্র কন্যা হাবিবার সাথে শাকিলের ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। তাদের ঘরে আয়মান নামের দেড় বছরের এক পুত্র সন্তান রয়েছে। যৌতুকের জন্য প্রায় সময় শাকিল এর পরিবার গৃহবধূর উপর নির্যাতন করতো। লালমোহন (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় আউটসোর্সিং এ কাজ করে শাকিল। আউটসোর্সিং কাজের প্রভাব খাটিয়ে শাকিল বেপরোয়া হয়ে ওঠে। স্ত্রী হাবিবার কাছে যৌতুক দাবি করে প্রায় সময় হাবিবাকে হত্যার হুমকি দিতো। গৃহবধূ হাবিবার সাথে তার শাশুড়ি দীর্ঘদিনের মনোমালিন্য চলছিল। ওই ঘটনায় ২২ মে বৃহস্পতিবার রাতে শাকিল এর পরিবারের লোকজন হাবিবাকে তার শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে বলেন। গৃহবধূ হাবিবা রাজি না হওয়ায় রাতভর তাকে নির্যাতন করে।
পরদিন শুক্রবার সকালে পুলিশ এসে হাবিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত হাবিবার পরিবারের অভিযোগ, গৃহবধূ হাবিবার উপর অমানবিক নির্যাতন করে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায় শাকিল ও তার পরিবার। লালমোহন (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে (আউটসোর্সিং) কর্মরত থাকায় পুলিশ শাকিল ও তার পরিবারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। ওই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহত হাবিবার পরিবার।
ওই ঘটনায় নিহত হাবিবার স্বামী শাকিল জানান, সকালে স্বামী-স্ত্রী মিলে একসঙ্গে খাবার খান। এরপর শাকিল বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর শাশুড়ির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় গৃহবধূ হাবিবার। এর কিছু সময় পর ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ভেতরে উঁকি দিয়ে হাবিবাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান স্বজনরা। পরে তারা ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে লালমোহন (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আক্তার জানান,
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শাকিল তার অফিসে আউটসোর্সিং হিসেবে কর্মরতা আছে। দোষী প্রমাণ হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন