মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা

/ ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

এম ফারুকউর রহমান: ভোলার মনপুরা প্রতিনিধি।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে ভোলার মনপুরায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিকল্পিত পরিবার গঠন এবং তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. হাফিজ আব্দুর রহিম, ইসলামী ব্যাংক মনপুরা শাখার কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং সাবেক ছাত্রদল নেতা মো. ইকরামুল কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. শাহাবুদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।দৈনিক আলোর কাগজআলোচনা সভায় বক্তারা বলেন, ‘ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট।’ তারা বলেন, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিকল্পিত পরিবার গঠন ও আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনসচেতনতা বাড়াতে হবে। একটি সুস্থ, সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে পরিকল্পিত পরিবারের বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, বর্তমান তরুণ প্রজন্ম পরিকল্পিতভাবে পরিবার গঠনে আগ্রহী। তারা সন্তান নেওয়ার আগে অর্থনৈতিক সক্ষমতা, স্থায়ী কর্মসংস্থান, পারিবারিক নিরাপত্তা ও মানসিক পরিপক্বতার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন। এসব বিষয়ে যথাযথ প্রস্তুতি থাকলে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ পরিবার গঠন সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. মনির আহাম্মেদ এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে মিসেস বিলকিস বেগম সম্মাননা লাভ করেন। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন