বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

জ্ঞান ফিরেছে তামিম ইকবাল’র

/ ৫০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের ডিরেক্টর ডাক্তার রাজীব হাসান জানিয়েছিলেন, বাঁহাতি ওপেনারের শারীরিক অবস্থা অনুকূলে আছে। এবার আরো সুসংবাদ পাওয়া গেছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর তামিম তার পরিবারের সঙ্গে কথা বলেছেন।

সঙ্গে তাকে দেখতে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও বাংলদেশের সাবেক ওপেনারের সঙ্গে কথা বলেছেন। তবে শারীরিক পর্যবেক্ষণের জন্য ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালেই থাকবেন বলে জানা গেছে।

এর আগে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করানোর পর তার হার্টে ব্লক ধরা পড়লে একটি রিং পরানো হয়।

আজ বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সকালে ফিল্ডিংয়ে নামলে বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তখনই সাভারের একটি হসপিটালে এবং পরে হেলিকাপ্টারযোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার কথা ছিল তামিমকে। কিন্তু বাঁহাতি এই ওপেনারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন