মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি- আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক- নূর মোহাম্মদ রুবেল

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

মোঃ আশরাফুর রহমান ইমনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল (০২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটির তথ্য নিশ্চিত করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নূর মোহাম্মদ রুবেল। এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সহ-সভাপতি নুরুল ইসলাম বাপ্পি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বেলাল এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর ভোলা জেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনকে শক্তিশালী করা এবং রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নেতাকর্মীরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ভোলা জেলা ছাত্রদল আরও গতিশীল ও সংগঠিত হয়ে উঠবে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন