মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং :
এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড। ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড ঘোষণা। ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি- আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক- নূর মোহাম্মদ রুবেল ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ২৩ এপ্রিল। ভোলায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঞ্চনাহীন এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি- তানিয়া রব।

আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক।

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আশরাফুর রহমান ইমন।

ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ এমদাদুল হক কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা “আইজিপি ব্যাচ” অর্জন করেছেন।

জানা যায়, ক্লুলেস (রহস্যজনক) মামলার সফল তদন্ত, দক্ষতার সঙ্গে অপরাধ শনাক্তকরণ, মানবিক আচরণ এবং কর্মজীবনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ প্রধানের পক্ষ থেকে গত ১২ মে ২০২৬ তারিখে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইন্সপেক্টর মোঃ এমদাদুল হক দীর্ঘদিন ধরে ভোলা জেলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে জটিল ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে তার দক্ষতা প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে।

এ সম্মাননা অর্জনের খবরে ভোলা জেলা পুলিশসহ সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে তার কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইন্সপেক্টর এমদাদুল হকের এই অর্জন ভোলা জেলা পুলিশের জন্য গৌরবের এবং এটি অন্যান্য পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন