বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক

/ ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

বিশেষ প্রতিনিধি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলা সদর উপজেলার ৭ নং শিবপুর ইউনিয়নবাসীসহ সমগ্র ভোলা সদর উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভোলা জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা সদর উপজেলা ৭ নং শিবপুর ইউনিয়নের সভাপতি এ কে এম নূর হোসেন হাওলাদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগ ও কোরবানি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা করেন।

রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় ধরে ছাত্র ও যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসা এ কে এম নূর হোসেন হাওলাদার ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য, সাবেক ভোলা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ঢাকা জগন্নাথ কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভোলা জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ভোলা সদর উপজেলা ৭ নং শিবপুর ইউনিয়নের সভাপতি হিসেবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি শিবপুর ইউনিয়নবাসীসহ ভোলা সদর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।

শেষে তিনি আবারও বলেন, “শিবপুর ইউনিয়নবাসীসহ ভোলা সদর উপজেলার সকল মানুষকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন