বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র – জনতা।

মোঃ বশির আহমেদ / ৭১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।

ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলনের অংশ হিসাবে ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকিয়ে দিয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র – জনতা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ড ভ্যানটি আটকিয়ে দেয়া হয়।

বিক্ষোভকারীরা জানায়, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দির্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এনিয়ে ব-দ্বীপ ফোরাম সহ বিভিন্ন সংগঠন দির্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠছে।

এ আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ী ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনের রাস্তায় কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে। পরে তারা কাভার্ড ভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হেলীপ্যাড রোডে নিয়ে রাখে।

এর পূর্বে ঘরে ঘরে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা, মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকোর সাথে চুক্তি বাতিল ও ভোলা বরিশাল ব্রিজ নির্মান সহ ৫ দফা দাবীতে সকাল ১১টায় ভোলার কে,জাহান মার্কেটের সামনে ব-দ্বীপ ফোরামের আয়োজনে একটি মাববন্ধন করা হয়।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন