বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ।

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আশরাফুর রহমান ইমন।

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে তরুণ সমাজসেবক ও রাজনৈতিক কর্মী মাহফুজুর রহমান পারভেজের নাম।

মাহফুজুর রহমান পারভেজ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাজুড়ে পরিচিতি লাভ করছেন। তিনি সাবেক-থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ভোলা জেলা যুবদলের সাবেক নির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

পারিবারিকভাবেও একটি শিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত পরিবারের সদস্য মাহফুজুর রহমান পারভেজ। জানা যায়, সাত ভাই ও দুই বোনের পরিবারে বেড়ে ওঠা পারভেজের পরিবারের মধ্যে তিন ভাই এলএলবি সম্পন্ন করে আইন পেশার সঙ্গে যুক্ত, দুই ভাই বিএসসি ইঞ্জিনিয়ার এবং দুই বোনও গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যরতনপুর উকিল বাড়ি, রতনপুর এলাকার সন্তান মাহফুজুর রহমান পারভেজকে স্থানীয়রা একজন ভদ্র, মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করছেন। অনেকেই মনে করছেন, এমন একজন শিক্ষিত ও জনসেবামুখী ব্যক্তি নেতৃত্বে এলে সাধারণ মানুষ সরকারি সুযোগ-সুবিধা সহজে পাবে এবং ইউনিয়নের উন্নয়নে নতুন গতি আসবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মাহফুজুর রহমান পারভেজ। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, খোঁজখবর নেওয়া এবং সুখ-দুঃখ ভাগাভাগির মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের চেষ্টা করছেন।

এদিকে, শিবপুর ইউনিয়নের জনগণের একাংশ মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নে উন্নয়ন ও জনসেবার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তবে চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে কী চিত্র দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন