শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং :
ভোলায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঞ্চনাহীন এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি- তানিয়া রব। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ধর্ষণ হুমকি ও নারী নিপীড়নের প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল। প্রথমবারের মতো ভোলা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের কমিটি গঠন। ফ্যাসিস্ট সরকারের মামলা হামলায় নির্যাতিত সাবেক ছাত্রনেতা ভোলার কৃতি সন্তান মোঃ রকিবুল ইসলাম রাকিব। শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯-এর বৃক্ষরোপণ কর্মসূচি। প্রথম ভোট হোক ধানের শীষে তরুণদের উদ্দেশে আব্বাস উদ্দিন তানজিল। ভোলা জেলায় ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা। ছাত্রশিবির ভোলা শহর শাখার ষান্মাসিক রিপোর্ট পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত।

রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ 

/ ৩০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

এবার রাজশাহী স্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশ পিটের দিকে যাচ্ছিল।

সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাবান্ধা এক্সপ্রেস।

স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ জানান, ধূমকেতু বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে। ইতিমধ্যে উদ্ধার ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন