রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং :
ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড ঘোষণা। ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি- আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক- নূর মোহাম্মদ রুবেল ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ২৩ এপ্রিল। ভোলায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঞ্চনাহীন এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি- তানিয়া রব। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ধর্ষণ হুমকি ও নারী নিপীড়নের প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল। প্রথমবারের মতো ভোলা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের কমিটি গঠন। ফ্যাসিস্ট সরকারের মামলা হামলায় নির্যাতিত সাবেক ছাত্রনেতা ভোলার কৃতি সন্তান মোঃ রকিবুল ইসলাম রাকিব।

ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড ঘোষণা।

/ ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

বিশেষ প্রতিনিধিঃ

মানবসেবামূলক সংগঠন ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড অব ডিরেক্টর্স প্যানেল ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার দায়িত্বশীল ও সক্রিয় সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ঘোষিত কমিটিতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান রাকিব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে মনোনীত হয়েছেন ফারহান তানজি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও অভিজ্ঞ সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বোর্ড অব ডিরেক্টরস প্যানেলের উল্লেখযোগ্য পদগুলো হলো:

খুলনা বিভাগীয় সমন্বয়ক হিসেবে মাহাবুবুর রহমান তামিম, বরিশাল বিভাগীয় সমন্বয়ক হিসেবে আবরার ফারদিন জিহান এবং ঢাকা বিভাগীয় উপ-সমন্বয়ক হিসেবে আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় আপডেট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন রিমা খানম।

বিভাগীয় পর্যায়ে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসেন (ঢাকা), হাফেজ আব্দুল আজিজ (খুলনা), সাইফুল ইসলাম (চট্টগ্রাম) এবং শাহিন আহমেদ (বরিশাল সহকারী পর্যবেক্ষক)।

জেলা পর্যায়ে নেতৃত্বে রয়েছেন সা’দ উদ্দিন রাজিব (ঢাকা), তালহা ইসলাম নিয়ন (বরিশাল), আরিফ মাহমুদ (চট্টগ্রাম), আরমান হোসেন সাগর (বরগুনা), গোলাম সরোয়ার রাফিদ (ঝালকাঠি), খোরশেদ আলম ভূঁইয়া (লক্ষীপুর), নাহিদুল ইসলাম (পটুয়াখালী), আব্দুর রহিম (পটুয়াখালী কো-জেলা), সৈকত হাসান (ভোলা কো-জেলা), তরিকুল ইসলাম তারেক (নরসিংদী), আফনান রবিউল (খুলনা), তানভীর হোসেন (নোয়াখালী) এবং ইব্রাহীম খলিল (নোয়াখালী কো-জেলা)।

এছাড়াও আপডেট ম্যানেজমেন্ট টিমে দায়িত্ব পেয়েছেন সামিয়া আফরিন (ঢাকা বিভাগ), বিবি ফাতেমা সাথী (বরিশাল বিভাগ), রাবিতা আক্তার (খুলনা বিভাগ) এবং উর্মি জাহান (চট্টগ্রাম বিভাগ)।

সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একইসাথে আশা প্রকাশ করা হয়েছে, নতুন এই নেতৃত্ব মানবসেবামূলক কার্যক্রম বিশেষ করে রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করবে এবং দেশের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাসেবী কার্যক্রম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন