মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

বিজেপি সদর উপজেলা নেতা বুলবুল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

/ ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আশিকুর রহমান শান্ত, ভোলা

ভোলা সদর উপজেলা জাতীয় পার্টি (বিজেপি)’র সাধারণ সম্পাদক আবুল বশার বুলবুল এর উদ্যোগে সদর উপজেলার নেতৃবৃন্দদেরকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (৯ মার্চ) ৮ই রমজান ভোলা বোডিং মসজিদ সংলগ্ন সদর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা ভোলা প্রেসক্লাবের সহকারী সমন্বয়ক ও দৈনিক কালবেলা ভোলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র ভোলা সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাছেদ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আইনুর রহমান জুয়েল মিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলো ভোলা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দোয়া অনুষ্ঠানে আবুল বশার বুলবুল তার বক্তব্যে বলেন, দলের পদ-পদবী বড় বিষয় নয়। বাংলাদেশের স্থানীয় সরকার শাখার জনক ও আধুনিক ভোলার রূপকার মরহুম নাজিউর রহমান মঞ্জুর হাতে গড়া দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এ দলের জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবো। আগামীদিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে ও দলের সকল আন্দোলন সংগ্রামে আমরা সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করে যাব। আমাদের প্রিয় নেতা মরহুম নাজিউর রহমান মঞ্জুর রুহের মাগফেরাত এর জন্য আপনারা সকলে দোয়া করবেন।

তিনি আরো বলেন, আমাদের দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সংসদে প্রতিনিধিত্ব করবে। আর এজন্য এখন থেকেই আমাদের দলের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি হলেই একমাত্র ভোলার উন্নয়ন সম্ভব। অতএব ভোলার উন্নয়নের জন্য জাতীয় পার্টির বিকল্প নেই। দলের প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা বোর্ডিং জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন