মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং :
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক।

প্রথমবারের মতো ভোলা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের কমিটি গঠন।

/ ৩৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার আওতাধীন ভোলা সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় দফতরের অনুমোদনক্রমে এবং দায়িত্বপ্রাপ্ত টিম-১৮ এর যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এই নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: আল-আমীন হাওলাদারের স্বাক্ষরিত প্যাডে আফরানা আক্তার ইমাকে সভাপতি ও মোসা: তারিনকে সাধারণ সম্পাদক করে আট সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: রাফিয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আশরাফুন নেছা মিথিলা, সাংগঠনিক সম্পাদক: সুমাইয়া আকতার ইভা ও প্রচার সম্পাদক: ইতি আক্তার এবং সুমাইয়া নুহা ও আমেনা বেগমকে সদস্য করা হয়েছে।

নির্বাচিত সকলেই উচ্ছাস প্রকাশ করে জানিয়েছেন, ভোলা জেলার মধ্যে একটি ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোলা সরকারি মহিলা কলেজ। এই প্রতিষ্ঠানের প্রথমবারের কমিটিতে জায়গা পাওয়া সৌভাগ্যের বিষয় তেমন ই ইতিহাসের অংশ।

এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের আসীন করায়, আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এছাড়া অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিন ভাই ও সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার ভাইয়ের প্রতি তারা আমাদের উপর ভরষা রেখেছেন।

নারীরা সবক্ষেত্রেই উপেক্ষিত হয়, আশা রাখছি ভোলা সরকারি মহিলা কলেজ ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবে। ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন ভোলার মধ্যে শক্তিশালী একটি ইউনিট হতে পারি।

এই প্রথমবার ভোলা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ছাত্রদল নেতারা আশা করছেন, এ নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং ছাত্র সমাজের অধিকার আদায়ের আন্দোলন শক্তিশালী হবে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন