শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ধর্ষণ হুমকি ও নারী নিপীড়নের প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

/ ৩৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

বিশেষ প্রতিনিধিঃ জিদান আনাবীর।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধষর্ণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেত্রীদের হেনস্থা এবং সাইবার বুলিংয়ের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোলা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুপুরে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে কলেজ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলুল করিম ছোটনের সভাপতিত্বে সমাবেশে যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম, যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ, সদস্য আব্বাস উদ্দিন তানজিল,সদস্য রায়হান তালুকদার, ছাত্রদল নেতা আবদুস সামাদ, জাকারিয়া আরিফ, সাকিব হোসেন শাখাওয়াত,নাইম হাসান, আব্দুল্লাহ আল জিসান,কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ রাজু, জিদান আনাবীর সহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাবেশে বক্তারা বলেন, কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের অপমান করা হচ্ছে। তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে। এমনকি ছাত্র শিবিরের নেতাকর্মীরা রিটকারী শিক্ষার্থীকে প্রকাশ্যে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়েছে।

শিবিরের এই কার্যক্রম ক্যাপাসের পবিত্রতা বিনষ্ট করেছে।

ছাত্রদল নেতারা হুশিয়ারি দিয়ে বলেছেন, সোনার বাংলায় ধর্ষকদের কোনো ঠাঁই হবে না। কিন্তু, দুঃখের বিষয় কলেজ প্রশাসন এবং সরকার এসব অপরাধের বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বক্তারা। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে উল্লেখ করেন।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন