ছাত্রশিবির ভোলা শহর শাখার ষান্মাসিক রিপোর্ট পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধিঃ জিদান আনাবীর
“সততা ও জবাবদিহিতার ভিত্তিতে থানা শাখার দায়িত্বশীলদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ষান্মাসিক রিপোর্ট পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়।”
ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন এর সভাপতিত্বে শহর শাখা সেক্রেটারি হাসনাইন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতের সম্মানিত আমির মাস্টার মোঃ জাকির হোসেন।
বৈঠকে ষান্মাসিক পর্যালোচনার পাশাপাশি ষান্মাসিক-২৫ পরবর্তী সময়ের জন্য থানা শাখার পরিকল্পনা গ্রহন ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়।








