মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং :
ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড। ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড ঘোষণা। ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি- আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক- নূর মোহাম্মদ রুবেল ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ২৩ এপ্রিল। ভোলায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভোলার আলীনগরে ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে আলীনগর মাদ্রাসা বাজার এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বশির হাওলাদার, জেলা বিএনপির সদস্য ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন বাহার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, ইউনিয়ন বিএনপির সভাপতি আল-আমিন মিয়াজী।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুল হাই মেম্বার, দারুল উলুম আজিজিয়া মাদ্রসার পরিচালক মাওলানা তৈয়বুর রহমান কাসেমী, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা জাকির হোসেন, ইউনিয়ন যুবদল নেতা মোঃ মনির হোসেন, মোশারেফ হোসেন বাহার, মোঃ সালেম, নুরুল ইসলাম, আলীনগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শাহীন, সাধারণ সম্পাদক মোঃ নুরন্নবী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমূখ। ইফতার মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ মিয়াজী। ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশবাসীর জন্য বিশেষভাবে দোয়া করা হয়। ইফতার মাহফিলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন