বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলায় দেরিতে আসা চিকিৎসককে ছাত্র-জনতার অভিনব শ্লোগানে প্রতিবাদ

/ ৩৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ রিপোর্টঃ

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং নি¤œমানের স্বাস্থ্যসেবার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। মঙ্গলবার (৬ মে) সকাল থেকে তারা হাসপাতালে অবস্থান নিয়ে বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পাঁচদফা দাবির অংশ হিসেবে আন্দোলনকারীরা হাসপাতালের সিভিল সার্জন ও তত্ত্বাবধায়কের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে আসা অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. মো. ফায়জুল হককে অভিনব শ্লোগানের মাধ্যমে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন।

নিয়ম অনুযায়ী সকাল ৮টায় কর্মস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও ডা. ফায়জুল হক আসেন বেলা সাড়ে ১১টায়। এর আগে তিনি একটি বেসরকারি ক্লিনিকে রোগী দেখেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ সময় হাসপাতালের চেম্বারে অন্তত অর্ধশতাধিক রোগী অপেক্ষায় ছিলেন। চিকিৎসক হাসপাতাল চেম্বারে না গিয়ে সোজা দোতলায় উঠতে গেলে ছাত্ররা তার পথরোধ করে শ্লোগান দিতে থাকেন।

ছাত্র-জনতার অভিযোগ, হাসপাতালে দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকট, দায়িত্বে অবহেলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে। চিকিৎসা না পেয়ে সম্প্রতি কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে। আন্দোলনকারীরা দ্রুত মেডিকেল কলেজ স্থাপন, জনবল সংকট নিরসন ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবি জানান।

আন্দোলনকারীদের নেতৃত্ব দেন মেহেদী হাসান, মাহাদী হাসান, রাহিম ইসলাম, মো. শরীফ হাওলাদার, মাহফুজ, আরাফাত ইসলাম, সাইদুর রহমান ও সৌরভ।

মতবিনিময় শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, ‘হাসপাতালের অব্যবস্থাপনা ও শূন্য পদ নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে সংকটের মধ্যেও সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে কথাবার্তা হয়েছে। দেরিতে আসা চিকিৎসকের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম বলেন, ‘চাকরিপ্রার্থীদের দাবিগুলো তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মেডিকেল কলেজ স্থাপন ও বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করা হবে।’

প্রসঙ্গত, ভোলার ২২ লাখ মানুষের একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র এই ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। সেখানে ৬১ জন চিকিৎসকের স্থানের বিপরীতে বর্তমানে মাত্র ২৩ জন চিকিৎসক কর্মরত রয়েছেন।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন