বাংলাদেশ ইসলামী আন্দোলন এর উত্তর শাখার সভাপতি মাওঃ আতাউর রহমান মোমতাজী’র সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের ভোলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আবু জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রব, সহ-সভাপতি নূরে আলম ফয়েজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন ইবনে মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাহমুদুল হাসান প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলের একের পর এক বর্বরোচিত বোমা হামলায় রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিমদের পবিত্র ভুমি। অপরদিকে শিশুদের কাঁন্না আর লাশের মিছিলে যখন আকাশ বাতাস ভারি হয়ে গেছে, মা বোনদের রুহু আহাজারিতে পৃথিবী কেঁপে উঠছে। কিন্তু আজকের বিশ্বের মোড়লরা নিশ্চুপ ভূমিকা পালন করছে। তারা আরো বলেন, আজ ভরাক্রান্ত হৃদয়ে বলতে চাই সারা পৃথিবীতে প্রায় ২শ’ কোটি মুসলমানের বসবাস। এককভাবে কোনো জাতির সংখ্যাগরিষ্টতা নাই। কিন্তু অত্যন্ত দুঃখে সাথে বলতে হয় এত বড় জাতির নেতৃত্বে যারা রয়েছেন তারা আজ ভোগ বিলাশে মগ্ন। এই সকল নেতৃবৃন্দকে হাসর ময়দানে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দার করিয়ে দিব।
ফিলিস্তিনের ভাই বোনদের বর্তমান অবস্থা পৃথিবীর কোনো মানুষের সহ্য করার মত নয়। যেই দেশে একটি কুকুর মারা গেলেও জাতিসংঘের মায়া কান্না শুরু হয়ে যায়। অথচ গাজায় হাজার হাজার শিশুসহ লাখ লাখ অসহায় গাঁজাবাসিকে অন্যায় ভাবে হত্যা করা হলেও আজ জাতিসংঘের কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনা। অতএব এই জাতিসংঘ দ্বারা মুসলমানদের কোনো অধিকার বাস্তবায়ন হবেমা। তাই অচিরেই মূসলিম জাতিসংঘ গঠন করতে হবে। প্রতিবাদ সমাবেশ শেষে শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ করে।








