মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

দেশবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল।

/ ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী তথা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভোলা জেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ রুবেল।

তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।

ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।

দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

ভোলা জেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ রুবেল, আরো বলেন , ধনী-গরিব নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।

সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

পরিশেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় সকলের নিকট দোয়া চান, পবিত্র ঈদ-উল ফিতর, সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ব। প্রতি বছর ঈদ সবার জীবনে সব আনন্দ, ভালবাসা এবং আশীর্বাদ নিয়ে আসে। পবিত্র ঈদ-উল ফিতরের মহিমায় সকল মুসলিম উম্মাহর জীবনে উদ্ভাসিত হোক। পবিত্র ঈদ-উল ফিতরের এই আনন্দঘন দিনে মানুষের মধ্যে ভালোবাসা ও বন্ধনের মধ্য দিয়ে হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হবে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন