মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং :
এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড। ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড ঘোষণা। ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি- আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক- নূর মোহাম্মদ রুবেল ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ২৩ এপ্রিল। ভোলায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঞ্চনাহীন এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি- তানিয়া রব।

ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক

/ ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার ১ম যুগ্ম জেলা আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন আদালত। পাশাপাশি ফলাফলের গেজেট বাতিল ও আগের মেয়র ফ্জলে নূর তাপসকে অবৈধ বলে রায় দেন আদালত।

রায় ঘোষণার পর ইশরাক হোসেন বলেন, সেই নির্বাচনে কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি হয়েছিল। এই রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি। তবে মেয়র হিসেবে শপথ নেব কিনা তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে মামলা করেন বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়েছিল।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন