মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী

/ ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

ভোলায় বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রোববার (৯ মার্চ) দুপুরে ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান আসামিদের জামিন না মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. খায়ের উদ্দিন সিকদার জানান, ২০১৯ সালের ৩ মার্চ ভোলা জেলা বিএনপি অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় প্রায় ৬ বছর পর ২০২৪ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক ভোলা পৌরসভার ৪ কাউন্সিলরসহ ১৮ জন আসামি রোববার ভোলার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ঘটনার সঙ্গে আসামিরা সম্পৃক্ত না থাকায় তাদের পক্ষে এ জামিন আবেদন করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিল মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন এবং বাকী ১৬ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। এ আদেশের বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান ওই আইনজীবী।

আসামিরা হলেন- কামাল হোসেন, সেলিম চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ, সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, সাবেক কমিশনার শাহে আলম, সাবেক কাউন্সিলার আতিকুর রহমান, আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার, আবুল কাশেম, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন, রুহুল আমিন কুট্রি, মোহাম্মদ খোকন গরানী, মোরশেদ আলম চান, মো. জাকির হোসেন প্রমুখ।

এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষে মামলার শুনানিতে অংশ নেয় অ্যাডভোকেট মাহবুব হক লিটু, অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, অ্যাডভোকেট স্বপন, অ্যাডভোকেট নুরনবি, অ্যাডভোকেট খায়ের উদ্দিন সিকদার, অ্যাডভোকেট সোয়াইব হোসেন মামুন, অ্যাডভোকেট কিরন তালুকদার, অ্যাডভোকেট ইশতিয়াক হোসেন বাপ্পি, অ্যাডভোকেট জাকির হোসেন রিপন প্রমুখ।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন