মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলার দক্ষিণ দিঘলদীতে বিজেপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

/ ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

ভোলা সদর উপজেলা ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের জাতীয় পার্টি (বিজেপি)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ মার্চ) ১৩নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ঈদগা স্কুল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ নুর নবী, যুব সংহতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র সমাজের জেলা যুগ্ম আহবায়ক ইমরোজ আলম টিমন, জাতীয় পার্টির বিজেপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব হুমায়ুন কবির, আল-আমিন, মোঃ সেলিম, রেবা রহমান কলেজের প্রভাষক কামরুল হাসান খোকন, আসাদুজ্জামান মোমেন, ইউনিয়নের ছাত্রসমাজের সভাপতি রাহান হাওলাদারসহ ইউনিয়ন জাতীয় পার্টি (বিজেপি ও ছাত্র সমাজের) নেতা-কর্মীগণ।
দোয়া অনুষ্ঠানে আমিরুল ইসলাম রতন তার বক্তব্যে বলেন, দলের পদ-পদবী বড় বিষয় নয়। বাংলাদেশের স্থানীয় সরকার শাখার জনক ও আধুনিক ভোলার রূপকার মরহুম নাজিউর রহমান মঞ্জুর হাতে গড়া দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এ দলের জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবো। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে ও দলের সকল আন্দোলন সংগ্রামে আমরা সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করে যাব।
তিনি আরো বলেন, আমাদের দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সংসদে প্রতিনিধিত্ব করবে। আর এজন্য এখন থেকেই আমাদের দলের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি হলেই একমাত্র ভোলার উন্নয়ন সম্ভব। অতএব ভোলার উন্নয়নের জন্য জাতীয় পার্টির বিকল্প নেই। এ সময় মরহুম নাজিউর রহমান মঞ্জুসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মধ্য পশ্চিম বালিয়া দাখিল মাদ্রাসার কারী মাওলানা ফরিদ উদ্দিন।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন