মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলায় রমজান মাসে ১২০ অসহায় দুস্থকে দেয়া হল জায়নামাজ

/ ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অণ্যের প্রয়োজনে দিয়ে যান। মানবতার এমন ¯স্লোগান নিয়ে গত চার বছরে ধরে অসহায় দুস্থ্যদের সহায়তা করে আসছে বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে ১২০ জন অসহায় দুস্থ মানুষকে জায়নামাজ বিতরণ করেছে সংগঠনটি।

শুক্রবার (৭ মার্চ) সকালে শহরের যুগীরঘোল এলাকায় সংগঠনের অস্থায় কার্যালয়ে এ জায়নামাজ বিতরণ করা হয়। প্রধান অতিথি হাসেবে উপস্থিত থেকে এ জায়নামাজ বিতরণ করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

এ সময় জেলা পুলিশ সুপার শরিফুল হকসহ গণমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান মাস জুড়ে জায়নামান পেয়ে অনেকে আয়োজনকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাজের মানুষ যদি দরিদ্রদের পাশে দাড়ায় তাহলে অসহায় মানুষ অসহায় থাকবে না মনে করেন সংগঠনের নির্বাহী মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন, আমরা সব সময়ই দরিদ্র মানুষের পাশে আছি।

বৃত্তবানরা এগিয়ে এলে সমাজে মানবকল্যান ফিরে আসবে বলে মনে করছে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। তিনি বলেন, জেলা প্রশাসন সকল ভালো কাজে সব সময় বিবার পাশে আছে এবং থাকবে।

করোনাকালিন সময় থেকে সমাজের অসহায় দুস্থ পরিবারকে চাল, ডাল, সবজি, পোশাকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছে বিবার মানবতার দুয়ার নামের একটি সংগঠনটি।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন