মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে জিজেইউএস’র দোয়া ও ইফতার মাহফিল

/ ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ভোলা পৌর কিচেন মার্কেটের তৃতীয় তলায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বাশির হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাছির আলম রবীন চৌধুরী এবং জিজেইউএস’র চেয়ারম্যান জাবির হাসনাইন ডিকেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সঞ্চালনা করেন জিজেইউএস’র পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোস্তফা কামাল। দোয়া ও ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন উপ-পরিচালক আহসানউল্লাহ। অনুষ্ঠানে ভোলার বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জিজেইউএস প্রতি বছরই এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন করে থাকে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন