মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক ১

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ৩৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম পতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহিনকে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন হতে ০৭ কেজি গাঁজা ও ০২ টি বাটন মোবাইলসহ তাকে আটক করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।

চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইলসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন