মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলায় নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোলা জেলা জাতীয়তাবাদী মহিলা দল ও নির্যাতিত নারী ও শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা সেল ভোলা জেলা ইউনিট। সোমবার (১৭ মার্চ) দুপুরে ভোলা শহরের প্রাণকেন্দ্র সদর রোডের কে-জাহান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট সাজেদা আখতারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাছেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাহাজাদী ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার রিংকু প্রমুখ।

এসময় উপস্থিত আরো ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টুসহ বিভিন্ন উপজেলার মহিলা দলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি সময়ে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বেড়েই চলছে। নারী নির্যাতনের সঙ্গে জড়িত নরপিচাশদের কাছে ৭-৮ বছরের শিশুরাও নিরাপদ নয়। তাই সকল নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর শাস্তিসহ দ্রুত আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার দাবি জানান তারা।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন