বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

চরফ্যাশনে নারীর বাড়িতে ডাকাতি ও ধর্ষণচেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার।

/ ৩৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

ভোলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলার আলীগাঁও ইউনিয়নে এক নারীর বাড়িতে দুর্বৃত্তদের ডাকাতি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং পরিস্থিতির প্রেক্ষাপটে ইতোমধ্যে তারা এলাকা ছেড়ে অন্যত্র সরে গেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, নদীভাঙনে বসতভিটা হারিয়ে ওই নারী লালমোহন থেকে চরফ্যাশনের আলীগাঁও ইউনিয়নে বসতি গড়ে তোলেন। তিনি এক সময় লালমোহন উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন।

শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে তার অনুপস্থিতিতে দুর্বৃত্তরা আলীগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাড়িতে হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় বোন রহিমা বেগম। স্থানীয় আলমগীরের ছেলে রাহিম (২২) ও মুস্তাফিজুর রহমান কুট্টির ছেলে ইলিয়াস (৩৮) এর নেতৃত্বে ছয়জনের একটি সশস্ত্র দল ঘরে ঢুকে পড়ে। তারা রহিমাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়। এরপর ঘরের আলো নিভিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। রহিমা চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রহিমা বেগম জানান, তিনি অভিযুক্ত রাহিম ও ইলিয়াসকে চিনতে পেরেছেন।

ঘটনার পরপরই তার ছোট বোন ৯৯৯ নম্বরে ফোন দেন। কলটি চরফ্যাশন থানায় স্থানান্তর করা হলে থানার এসআই আজিজ ভুক্তভোগীদের সঙ্গে ফোনে কথা বললেও ঘটনাস্থলে যাননি। বরং বিএনপি নেতা আতিকের মাধ্যমে স্থানীয় এক কর্মী নয়নকে পাঠানো হয়।

পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্ত ইলিয়াস বিষয়টি ধামাচাপা দিতে হুমকি দেন এবং পুনরায় পাঁচ হাজার টাকা দাবি করেন। এতে পরিবার ভয় পেয়ে নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে চলে যায়।

এ বিষয়ে চরফ্যাশন থানার এসআই আজিজ বলেন, “আমি একজন স্থানীয় লোক পাঠিয়েছিলাম। তিনি জানিয়েছেন এটি একটি ‘মেয়েলী বিষয়’ এবং তারা নিজেরাই মীমাংসা করেছে।”

এদিকে এলাকাবাসী ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন। তাদের মতে, এটি শুধুমাত্র একটি পরিবারের ওপর নয়, বরং পুরো এলাকার নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন