মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং :
এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড। ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড ঘোষণা। ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি- আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক- নূর মোহাম্মদ রুবেল ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ২৩ এপ্রিল। ভোলায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঞ্চনাহীন এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি- তানিয়া রব।

চরফ্যাশনে মসজিদে মুখ-হাত বেঁধে শিশুকে বলাৎকার, যুবক গ্রেপ্তার

/ ৩১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ভোলার চরফ্যাশন খাসমহল জামে মসজিদের তৃতীয় তলায় ১০ বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় তালহা (১৯) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আছাদুজ্জামান। গ্রেপ্তারকৃত তালহা চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মোস্তাকুর রহমানের ছেলে।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতব্যাপী অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিচারের দাবিতে বলাৎকারের শিকার শিশুটির বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা করেছেন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, গত ১৪ মার্চ রাতে মসজিদের সৌন্দর্য দেখানো ও মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে চরফ্যাশন খাসমহল মসজিদের তৃতীয় তলায় নিয়ে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটে। পর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত তালহাকে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অধিকতর তদন্তে এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি-না বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানতে পারব।

সংবাদ সম্মেলনে চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ মার্চ) তারাবির নামাজ শেষে খাসমহল মসজিদে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। শিশুটির বাড়ি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন