বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি আটক

/ ৪৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

বিশেষ প্রতিনিধি।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে শরীফ (২১) নামে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর একটি দল। মঙ্গলবার (১১ মার্চ) ভোরে উপজেলার পক্ষিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শরীফ চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের দালালপুর গ্রামের নুরে আলমের ছেলে।

র‌্যাব জানিয়েছে, ২০২৪ সালের ৬ মার্চ মেঘনা নদীর তীরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণ করা হয়। সেই ভিডিও চিত্র বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ভাইরাল হয়।

এ ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আইচা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার এজাহারভুক্ত আসামি শরীফকে ধরতে অভিযানে নামে র‌্যাব।

ভোলা র‌্যাব কমান্ডার শাহরিয়ার রিফাতের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আসামি শরীফকে আটক করে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন