রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং :
ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড ঘোষণা। ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি- আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক- নূর মোহাম্মদ রুবেল ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ২৩ এপ্রিল। ভোলায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঞ্চনাহীন এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি- তানিয়া রব। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ধর্ষণ হুমকি ও নারী নিপীড়নের প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল। প্রথমবারের মতো ভোলা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের কমিটি গঠন। ফ্যাসিস্ট সরকারের মামলা হামলায় নির্যাতিত সাবেক ছাত্রনেতা ভোলার কৃতি সন্তান মোঃ রকিবুল ইসলাম রাকিব।

কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ভোলায় সংবর্ধনা

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ৬০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভোলায় আগমন উপলক্ষে সংবর্ধনা জানিয়েছেন যুবদল নেতা-কর্মীরা। সোমবার দুপুরে তাকে এ সংবর্ধনা জানান। নরুল ইসলাম নয়ন চরফ্যাশনে নিহত যুবদলের কর্মী মাসুদের পরিবারের খোঁজ নিতে রবিবার চরফ্যাশনে আসেন। মাসুদের পরিবারের সাথে সাক্ষাত শেষে তিনি ভোলা হয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য ভোলা সদরে আসেন। তখন তাকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদের নেতৃত্বে নেতা-কর্মীরা তাকে সংবর্ধনা জানায়। যুবদল নেতা-কর্মীরা নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা জানিয়ে শ্লোগানে মুখরিত রাখেন রাজপথ। এ সময় তাকে নেতা-কর্মীরা রিসিভ করে মোটরসাইকেল যোগে শো-ডাউনের মাধ্যমে ভেদুরিয়া ফেরীঘাটে পৌছে দেয়। পরে তিনি ফেরীর মাধ্যমে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

এ সময় তিনি নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আগামী জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে বিভিন্ন কর্মকান্ডে মাধ্যমে জনগণের কাছে গিয়ে তাদের মন জয় করে দলীয় অবস্থান সু-সংহত করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন