মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

বঞ্চনাহীন এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি- তানিয়া রব।

/ ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকার (আরএসসিডি) আয়োজনে দুই হাজারের বেশী শিক্ষার্থীর অংশ গ্রহনে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়ার্ড ও আলেকজান্ডার ইউনিয়নের জেএসডির কয়েকটি ওয়ার্ড মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতির কৃতি সন্তান ও স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রবের সহধর্মীণী তানিয়া রব।দৈনিক আলোর কাগজ
শনিবার সকালে রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকার আয়াজনে আলেকজান্ডার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫ম গণিত অলিম্পিয়ার্ডে অতিথি হিসেবে অংশ নেন তানিয়া রব।
এরপর পৌর আলেকজান্ডার বাজার অগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন শেষে চরআলেকজান্ডার ইউনিয়ন জেএসডি ও সহযোগী সংগঠনের আয়োজনে চরআলেকজান্ডার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ও বিকালে একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অনুষ্ঠিত মহিলা সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসকল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহ সভাপতি ও জাতীয় নেতা আ স ম আবদুর রবের সহধর্মীণী বেগম তানিয়া রব। বিশেষ অতিথি ছিলেন জেএসডি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, উপজেলা জেএসডি সভাপতি মুক্তিযোদ্ধা মো: গিয়াস উদ্দিন, ইউনিয়ন জেএসডি নেতা হাসান মাস্টার, যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, ম যুব পরিষদ( মহিলা) সাবিনা ইয়াসমিন ঝর্না, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মেম্বার, ইউপি সদস্য বাবুল মেম্বার, জামাল মাঝি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব বলেন, আমরা একটি শোষণ বঞ্চনাহীন এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি। আমরা আমাদের অসমাপ্ত উন্নয়নগুলো সমাপ্ত করার জন্য এবং একটি ভয়হীন সমাজ বিনির্মানের জন্য আপনাদের সহযোগীতা প্রত্যাশা করি। এ জন্য আপনাদের সবাইকে আগামী নির্বাচনে ভেবে চিন্তে ভোট দিতে হবে। আমাদের প্রতিক তারা। যারা আপনাদের কল্যাণে কাজ করে তাদের পক্ষে রায় দিবেন প্রত্যাশা রাখি।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন