বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলায় ৬ মাসে অস্ত্র-গুলিসহ ৭০ সন্ত্রাসী ও ৬১ দুষ্কৃতিকারী আটক

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ৪৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।

ভোলাসহ উপকূলের বিভিন্ন স্থানে গত ৬ মাসে অভিযান চালিয়ে ৩৪টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড তাজা গুলি, সাউন্ড গ্রেনেড, ককটেল ও হাতবোমাসহ ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬১ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বুধবার (৫ মার্চ) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, কোস্টগার্ড দক্ষিণ জোনের তত্বাবধানে গত ৬ মাসে ৩১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড তাজা গোলা, ১০ রাউন্ড ব্লাংক গোলা, সাউন্ড গ্রেনেড ৩টি, ককটেল ১২টি এবং হ্যান্ড বোমা ৪৩টি উদ্ধার করে ও ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করা হয়।

এছাড়াও দেশের চলমান পরিস্থিতিতে অভিযান ডেভিল হান্টের আওতায় ৬১ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড আরো জানায়, মাদক নিয়ন্ত্রণে প্রায় ১১ কেজি গাঁজা, ৪ লক্ষ ২৬ হাজার ৪শত ১১ পিস ইয়াবা, ১১৬ বোতল ফেনসিডিলসহ ১১ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অন্যদিকে, জাটকা সংরক্ষণ অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, কম্বিং অপারেশন ও মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ৪৪ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল, ১২ কোটি মিটার অবৈধ চরঘেরা জাল, ৪১ লক্ষ মিটার অবৈধ মশারী জালসহ ২ কোটি মিটারের বেশি অবৈধ অন্যান্য জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়াও আনুমানিক ১ লক্ষ ২ হাজার ৬৩১ কেজি জাটকা ইলিশ, ১ হাজার ২৫০ কেজি অবৈধ সামুদ্রিক মাছ, ১ হাজার ২৪১টি পাঙ্গাশের পোনা ধরার চাই ও ৩২ হাজার ৫৬০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত পাঙ্গাসের পোনা তেতুঁলিয়া ও মেঘনা নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন