বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

চরফ্যাশনে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ২৯ লাখ

/ ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনে অবৈধ ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা অর্থদ- দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটায় থাকা ইট ভেঙে দেওয়া হয়েছে। বুধবার (৫ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকা। মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন মনিটরিং এন্ড এফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।

পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন, অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ ও ৬নং ধারা লঙ্ঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ও ১৮ ধারায় উপজেলার আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ এলাকার মেসার্স সততা ব্রিকসকে নগদ ৫ লাখ টাকা, আছলামপুর এলাকার মেসার্স এ আলী ব্রিকস, সামরাজঘাট এলাকার মেসার্স আনিশা ব্রিকস, হাজারীগঞ্জের মেসার্স সরমান ব্রিকস ও চর মাদ্রাজ ইউনিয়নের মেসার্স মধুমতি ব্রিকসকে নগদ ৬ লাখ টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে।

এসময় চর মাদ্রাজ ইউনিয়নের মেসার্স ক্রাউন ব্রিকসকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত।

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দ-প্রাপ্ত সকল ব্রিকসের স-মিল ধ্বংস, ট্রাক্টরের কাঁচা ইট ধ্বংস এবং ফায়ার সার্ভিসের পা¤প মেশিন দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা জেলার কর্মরত পুলিশের একটি দল, কোস্টগার্ডের একটি দল ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, চরফ্যাশনের একটি দল এবং পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন