মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং :
ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড। ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড ঘোষণা। ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি- আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক- নূর মোহাম্মদ রুবেল ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ২৩ এপ্রিল। ভোলায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভোলায় সাংবাদিকদের ওপর হামলা: ৩ দিন পর ৩ আসামি আটক

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ৩২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

ভোলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করার ৩ দিন পর অবশেষে ৩ আসামিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৮ মার্চ) রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. কালিমুল্লাহ, মো. হাবিবউল্লাহ খোকন, মো. শাকিল। তারা তিনজনই মামলার আসামির।

উল্লেখ্য, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহকালে বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায় মো. কালিমুল্লাহ, মো. হাবিবউল্লাহ খোকন, মো. শাকিল ও কামাল হোসেনসহ সন্ত্রাসীরা। হামলায় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন আহত সাংবাদিক বিজয় বাইন। মামলা দায়েরের ৩ দিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করার পরেও আসামিদের গ্রেপ্তার না করায় গত ৬ মার্চ ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। তারা আসামিদের গ্রেপ্তার দাবি করে প্রশাসনকে আল্টিমেটাম দেন।

এর একদিন পর র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র‍্যাবের একটি দল আসামিদের অবস্থান শনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে ১নং আসামি মো. কালিমুল্লাহ, ২নং আসামি মো. হাবিবউল্লাহ খোকন ৪নং আসামি মো. শাকিলকে আটক করে।

আটকের পর আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ওসি হাচনাইন পারভেজ শনিবার সকাল সাড়ে ১০টায় রূপালী বাংলাদেশকে বলেন, আটককৃতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

তবে, র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের ডিআইডি সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের ভোরেই ভোলা সদর মডেল থানায় পাঠিয়েদে ওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন