মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

/ ৩৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

স্টাফ রিপোর্টার ॥

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই ¯রমজানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫। শুক্রবার (৭ মার্চ) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। আর দেশ ও পৃথিবীকে বদলাতে হলে শরীর ও মন ভালো থাকতেই হবে। তাছাড়া ইবটিজিং,মাদক সহ যেকোন সামাজিক অপরাধ থেকে নিজেদের দুরে রাখতে হলে খেলাধুলায় মনযোগী হতে হবে। তাই আমি আশা করি তোমরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে আরো ভালো খেলবে”।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)র আয়োজনে ও প্রাইম ব্যাংকের আর্থিক সহযোগিতায় এবং ভোলা জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শক্তিশালী দলগুলো অংশগ্রহণ করলেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলীনগর মাধ্যমিক বিদ্যালয় দলটি।

সপ্তাহ ব্যাপী চলা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দলকে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় পরাজিত করে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা প্রমান করে বিজয়ী দলটি। ভোলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সকাল ১০টায় আনন্দমুখর ও জাঁকজমক পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিসহ ক্রীড়ামোদি অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ৯ মার্চ বিভাগীয় পর্যায়ে খেলার জন্য বরগুনায় যাবে ভোলা জেলার চ্যাম্পিয়ন দলটি।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন