মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

/ ৩৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট॥

ভোলায় দুই সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলা প্রেস ক্লাব, ভোলা জেলা রিপোর্টার্স ইউনিটি, দৈনিক ভোলা টাইমস পরিবার ও ভোলা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, অভিযুক্ত কালিমুল্লাহ বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়নের সচিব হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন খাদ্য গুদামের অসাধু কর্তাদের ও চেয়ারম্যানদের যোগসাজশে সরকারি চাল কম দামে ক্রয় করে বস্তা পাল্টিয়ে বেশি দামে তার খালপারের দোকানে বিক্রি করে আসছেন।

এছাড়াও কয়েক বছর আগে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সংগ্রহ করে অন্য জেলায় পাঠানোর সময় জরিমানাও করা হয় কালিমুল্লাহকে কিন্তু কোনো এক অদৃশ্য ক্ষমতার কারণে বারবার ধরাছোঁয়ার বাইরেই থেকে যান ইউপি সচিব কালিমুল্লাহ।

এ সময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে সাংবাদিকরা প্রশাসনের সকল পজেটিভ নিউজ বর্জন করে অনিয়মের নিউজ প্রচার করবে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

উল্লেখ্য, ভোলার আগারপোল এলাকার বাসিন্দা এবং খালপারের ব্যবসায়ী মো. কালীমুল্লাহ, মো. হাবিবুল্লাহ খোকনের সাথে তাদের আরেক ভাই অলিউল্লাহর টাকা-পয়সা ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন