বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

ছাত্র জনতার সংগ্রাম ম্নান হতে দেয়া যাবে না: চরফ্যাশনে নাজিম উদ্দীন আলম

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন আলম বলেছেন, ছাত্র জনতার আন্দোলন সংগ্রামকে ম্নান হতে দেয়া যাবে না। আমি চাই চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে। আমি চাইনা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যা করেছে আমার লোকেরা তা করে আওয়ামী লীগ যে পরিনতি ভোগ করেছে সে পরিনতি ভোগ করুক।

রবিবার বিআরডিবি সড়কে অবস্থিত নাজিম উদ্দীন আলমের বাসভবনে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে নাজিম উদ্দিন আলম আরো বলেছেন, আপনারা দলীয় হাই কমান্ডের সিদ্ধান্ত মেনে চলবেন। কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করেন, নিরীহ মানুষকে হয়রানি করেন আমি তাদেরকে পুলিশ, সেনাবাহিনী দিয়ে গ্রেফতার করাবো। তিনি তার বক্তব্যে জুলাই আন্দোলনে সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের সুস্থতা কামনা করেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, জামায়াত নেতা হারুন অর রশিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সেলিম, যুবদল নেতা রিয়াদ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, ছাত্রদলের সাবেক সভাপতি আলী মুরতজাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আসলামী। পরে অনুষ্ঠানে আগত লোকজনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন