বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

আ’লীগের নেতা-কর্মীদের সাগরে ভাসিয়ে দিয়ে মাফিয়া হাসিনা পালিয়ে গেছে: নাজিম উদ্দিন আলম

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ৩৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

বিশ্ব দরবারে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ্ব চোর প্রমাণিত পক্ষান্তরে দেশনেত্রী ও আপোষহীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব দরবারে সম্মানিত হলেন। ওই মাফিয়া (শেখ হাসিনা) অন্যায়ভাবে আমাদের বিএনপি নেত্রীকে জেল খাটিয়ে চোর বানাতে গিয়ে নিজেই বিশ্ব চোর ও ফ্যাসিস্ট খেতাব নিয়ে পালিয়ে গেছেন। সম্মান দেওয়া ও অসম্মনিত করার মালিক মহান আল্লাহ। খালেদা জিয়াকে আল্লাহ সম্মানিত করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় ভোলার মনপুরা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ও রোটারি ক্লাবের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন চরফ্যাসন-মনপুরা আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম এমপি।

 সাবেক এমপি আরও বলেন, গণআন্দোলনের মুখে ভোট চোর মাফিয়া শেখ হাসিনা দলীয় নিরীহ নেতা-কর্মীদের সাগর ভাসিয়ে দিয়ে শেখ পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছে। নিজ দল ও কর্মীদের সাথে বেঈমানি করে ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে এই দেশে আওয়ামীলীগ করবে। আওয়ামীলীগ নেতা-কর্মীদের উচিত শেখ হাসিনাকে বয়কট করা।দৈনিক আলোর কাগজ

এই সময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি প্রভাষক অহিদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সীমান্ত হেলাল, ছাত্রদলের সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন, সাবেক সম্পাদক নুর আলম। যুবদল নেতা মোঃ বাবুল, মোঃ হেলাল, জিয়াউর রহমান, খোকন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, মৎস্য দলের সভাপতি মেস্তফা ও সম্পাদক মোঃ সেলিম সহ অন্যান্যরা।

এদিকে সন্ধ্যায় উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন