মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং :
ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড। ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড ঘোষণা। ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি- আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক- নূর মোহাম্মদ রুবেল ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ২৩ এপ্রিল। ভোলায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ৩৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই স্লোগান কে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টার সময় ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিঃ হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

অনুষ্ঠানের সভাপতিঃ হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভোলা।বিশেষ অতিথিঃ হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ শরিফুল হক জেলা পুলিশ সুপার ভোলা। এ সময় স্বাগতম বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা জেলা উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ খালেদা খানম, আলহাজ মুহাম্মদ শওকাত হোসেন, এড. সাজেদা আখতার, প্রমুখ সহ অনেকেই।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। সঞ্চালনা করেন মোঃ বাঁধন তালুকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে নানা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে। নারীদের নিজের ক্ষমতায়নে এখন তাদের এগিয়ে আসার আহবান জানায় বক্তারা।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন