মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং :
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার : জোনায়েদ সাকি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মনপুরায় আলোচনা সভা ও সম্মাননা পাওনা টাকা চাওয়ায় অ*প’প্রচা’র ও মি’থ্যা সংবাদ স’ম্মেলনের অ’ভিযোগ, প্রতিবাদ জা’নালেন মোফাক্কারুল ইসলাম মিশন। আওয়ামী লীগের কর্মী আব্বাস কাজীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঈদ শুভেচ্ছার ব্যানার ঘিরে তোলপাড়: এমপি নয়নের ছবি ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রচারণা। ভোলার রাজনৈতিক অঙ্গনের তিন কিংবদন্তি—মোশারফ হোসেন শাহজাহান, নাজির রহমান মঞ্জু ও তোফায়েল আহমেদ। এ কে এম নূর হোসেন হাওলাদারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ভোলার সদর উপজেলা শিবপুর ইউনিয়নের নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় মাহফুজুর রহমান পারভেজ। আইজিপি ব্যাচ পেলেন ভোলা ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক। সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কা’রাদণ্ড।

আওয়ামীলীগের কবর ৫ আগস্ট-ই রচিত হয়েছে, ইশরাক

মোঃ আশরাফুর রহমান (ইমন) / ২৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
দৈনিক আলোর কাগজ

দৈনিক আলোর কাগজ

আলোর কাগজ রিপোর্ট।।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামীলীগের কবর গত ৫ আগস্ট-ই রচিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটি মৃত সংগঠন। তাদের নিষিদ্ধ করার প্রয়োজন কী ? বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামীলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। তিনি বলেন, আমরা অনতিবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই এবং সেই সরকারের কাছে আওয়ামীলীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি জানাই।

সংস্কারের প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বৃহত্তর সংস্কারের প্রয়োজন একদলীয় বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। কেউ যদি সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে, তবে বোঝা যাবে, সরকারের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে। বিএনপি সংস্কারও চায়, নির্বাচনও চায়।
ভোলা জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির আহ্বায়ক আফিস আলতাফ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলগীর এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এছাড়াও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন