আলোর কাগজ রিপোর্টঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২৫ জুন ২০২৫ ভোলা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, ভোলা এর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। এ অনুষ্ঠানে ভোলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ ফাউন্ডেশন (Jagoron Foundation) সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল, প্লাস্টিক দূষণ আর নয়, এবং স্লোগান ছিল, প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়, জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে, পরিবেশ অধিদপ্তর ভোলা এবং জাগরণ ফাউন্ডেশন দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে। এই উপলক্ষে আয়োজিত হয়, র্যালি, মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা, পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।
জাগরণ ফাউন্ডেশন শুরু থেকেই পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, সচেতনতা এবং সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজনেও তাদের দৃঢ় অংশগ্রহণ তাদের অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
সম্পাদক মন্ডলী
প্রধান উপদেষ্টা: মোঃ নাজিম উদ্দিন আলম, উপদেষ্টা: খাইরুল ইসলাম সোহেল, সম্পাদক: মোঃ বশির আহমেদ, নির্বাহী সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, প্রকাশক: মোঃ আশরাফুর রহমান (ইমন)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
যোগাযোগের ঠিকানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : এমটিসি টাওয়ার, হাউজ- ১৩১৪-০৭, ওয়ার্ড নং- ০৬, ভোলা পৌরসভা, ভোলা সদর- ৮৩০০, ভোলা। মোবাইল : 01789672862, ই-মেইল : info.dinikalorkagaj@gmail.com
Design By ♥ MD. MIZANUR RAHAMAN