আশরাফুর রহমান ইমনঃ
দ্বীপজেলা ভোলা থেকে প্রকাশিত প্রথম দৈনিক মুখপত্র দৈনিক আজকের ভোলা সাফল্যের সাথে ৩২ বছর পূর্ণ করে ৩৩ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পত্রিকাটির এই গৌরবময় পথচলা ভোলাবাসীর গণমাধ্যম চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
এই শুভক্ষণ উদযাপনের লক্ষ্যে আগামী ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪টায় ভোলা প্রেসক্লাব হল রুমে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভোলা জেলা প্রশাসক, ডাঃ মোঃ শামীম রহমান, গেস্ট অব অনার হিসেবে থাকবেন, প্রশাসক, ভোলা জেলা পরিষদ, আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
এছাড়াও অনুষ্ঠানে দৈনিক আজকের ভোলার সঙ্গে বিভিন্ন সময়ে সম্পৃক্ত গুণীজন, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
উক্ত আনন্দঘন মুহূর্তে সংশ্লিষ্ট সকলের সদয় উপস্থিতি ও অংশগ্রহণ আয়োজনের সার্থকতা বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানের আমন্ত্রণে শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন।
সম্পাদক মন্ডলী
প্রধান উপদেষ্টা: মোঃ নাজিম উদ্দিন আলম, উপদেষ্টা: খাইরুল ইসলাম সোহেল, সম্পাদক: মোঃ বশির আহমেদ, নির্বাহী সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, প্রকাশক: মোঃ আশরাফুর রহমান (ইমন)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
যোগাযোগের ঠিকানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : এমটিসি টাওয়ার, হাউজ- ১৩১৪-০৭, ওয়ার্ড নং- ০৬, ভোলা পৌরসভা, ভোলা সদর- ৮৩০০, ভোলা। মোবাইল : 01789672862, ই-মেইল : info.dinikalorkagaj@gmail.com
Design By ♥ MD. MIZANUR RAHAMAN