আলোর কাগজ রিপোর্ট।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী তথা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভোলা সদর উপজেলা যুবদল নেতা মোঃ বিল্লাল হোসেন।
তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।
ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।
দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
ভোলা সদর উপজেলা বিএনপির যুবদল নেতা মোঃ বিল্লাল হোসেন আরো বলেন , ধনী-গরিব নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।
সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
পরিশেষে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, এর সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চান, পবিত্র ঈদ-উল ফিতর, সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ব। প্রতি বছর ঈদ সবার জীবনে সব আনন্দ, ভালবাসা এবং আশীর্বাদ নিয়ে আসে। পবিত্র ঈদ-উল ফিতরের মহিমায় সকল মুসলিম উম্মাহর জীবনে উদ্ভাসিত হোক। পবিত্র ঈদ-উল ফিতরের এই আনন্দঘন দিনে মানুষের মধ্যে ভালোবাসা ও বন্ধনের মধ্য দিয়ে হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হবে।
সম্পাদক মন্ডলী
প্রধান উপদেষ্টা: মোঃ নাজিম উদ্দিন আলম, উপদেষ্টা: খাইরুল ইসলাম সোহেল, সম্পাদক: মোঃ বশির আহমেদ, নির্বাহী সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, প্রকাশক: মোঃ আশরাফুর রহমান (ইমন)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
যোগাযোগের ঠিকানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : এমটিসি টাওয়ার, হাউজ- ১৩১৪-০৭, ওয়ার্ড নং- ০৬, ভোলা পৌরসভা, ভোলা সদর- ৮৩০০, ভোলা। মোবাইল : 01789672862, ই-মেইল : info.dinikalorkagaj@gmail.com
Design By ♥ MD. MIZANUR RAHAMAN