নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও চেতনাকে বাঁচিয়ে রাখতে জুলাই রেভ্যুলুশনারী এলায়েন্সের ভোলা জেলা কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক সালেহ মাহমুদ রহমান ও সদস্য সচিব ফয়সাল মাহমুদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইসরাফিল হোসেন জাবিরকে। এছাড়া মোঃ রাকিব হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে আরো ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
১০৪ সদস্যের এই কমিটিতে মাসুম মিয়াজিকে সদস্য সচিব, হাসান মুনতাসির রহমানকে সিনিয়র যুগ্ম- সদস্য সচিব করে আরো ১৬ জনকে করা হয়েছে যুগ্ম সদস্য সচিব। এছাড়া উক্ত কমিটিতে জিদান আনাবীরকে মুখপাত্র করা হয়েছে। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন আর এস হিমু।
এছাড়া অনেকেই সংগঠক ও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির মুখপাত্র জিদান আনাবীর বলেন,
জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স জুলাইয়ের চেতনা রক্ষা ও স্পিরিট বাচিয়ে রাখার অন্যতম এক প্লাটফর্ম। আমরা জুলাইকে বাচিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ,সে যায়গা থেকে নিরলস ভাবে কাজ করে যাবো।
সম্পাদক মন্ডলী
প্রধান উপদেষ্টা: মোঃ নাজিম উদ্দিন আলম, উপদেষ্টা: খাইরুল ইসলাম সোহেল, সম্পাদক: মোঃ বশির আহমেদ, নির্বাহী সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, প্রকাশক: মোঃ আশরাফুর রহমান (ইমন)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
যোগাযোগের ঠিকানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : এমটিসি টাওয়ার, হাউজ- ১৩১৪-০৭, ওয়ার্ড নং- ০৬, ভোলা পৌরসভা, ভোলা সদর- ৮৩০০, ভোলা। মোবাইল : 01789672862, ই-মেইল : info.dinikalorkagaj@gmail.com
Design By ♥ MD. MIZANUR RAHAMAN