বিশেষ প্রতিনিধিঃ
ভোলা জেলায় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নতুন নেতৃত্বে যাত্রা শুরু করল। জুলাই গণঅভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তরের অঙ্গীকারে এবং দেশে বিরাজমান দুর্বৃত্তায়নের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে সংগঠনটি ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
রবিবার (০৩ আগস্ট ২০২৫) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফ মাহমুদ এবং সদস্য সচিব হয়েছেন মোঃ মাহদী হাসান সাগর। মোট ১৩০ সদস্যের এই কমিটি ভোলা জেলায় সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি থানা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন বিস্তারের কাজ করবে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নজরুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, মোঃ আবিদ হাছান, মাওঃ জোবায়ের বিন মাহবুব, মোঃ ফয়েজ উল্লাহ, আছমা আক্তার এবং মোঃ শরীফ আহমেদ।
অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ বিল্লাল, হাফেজ ওয়াসেল উদ্দিন মাহমুদ, মোঃ আমান উল্লাহ, জহির উদ্দীন বাবর, গোলাম রাব্বানী মুছান্না, মোঃ আবদুল হাই শরীফ, মোঃ আল-আমিন, রাইসা ইসলাম এবং মোঃ মিজানুর রহমান।
কমিটির সদস্যরা ভোলা জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে উঠে আসা জুলাই যোদ্ধা, নাগরিক প্রতিনিধি, ছাত্র-যুব কর্মী এবং পেশাজীবীদের সমন্বয়ে গঠিত। তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সমাজমুখী, গণমুখী এবং মূল্যবোধনির্ভর রাজনীতির ভিত্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন করেছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
সম্পাদক মন্ডলী
প্রধান উপদেষ্টা: মোঃ নাজিম উদ্দিন আলম, উপদেষ্টা: খাইরুল ইসলাম সোহেল, সম্পাদক: মোঃ বশির আহমেদ, নির্বাহী সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, প্রকাশক: মোঃ আশরাফুর রহমান (ইমন)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
যোগাযোগের ঠিকানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : এমটিসি টাওয়ার, হাউজ- ১৩১৪-০৭, ওয়ার্ড নং- ০৬, ভোলা পৌরসভা, ভোলা সদর- ৮৩০০, ভোলা। মোবাইল : 01789672862, ই-মেইল : info.dinikalorkagaj@gmail.com
Design By ♥ MD. MIZANUR RAHAMAN