মোঃ আশরাফুর রহমান ইমনঃ
ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি,মোঃ আব্দুল কুদ্দুস হাওলাদার এবং শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ রানা হাওলাদারের, নামে ঢাকা যাত্রাবাড়ী থানা ও কোটে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত, ঢাকা সি.আর মামলা নং-২৭৮/২০২৫ ইং (যাত্রাবাড়ী থানা এরিয়া) এবং জি.আর-৮১৪/২৪ ইং এর মিথ্যা মামলার বিরুদ্দে, রতনপুর বাজারে প্রতিবাদ ও মানববন্ধন, অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের বিএনপির সভাপতি এ কে এম নূর হোসেন হাওলাদার বলেন, ঢাকা যাত্রাবাড়ী, ৫ ই আগস্টের ফ্যাসিস্ট শেখ হাসিনা যে মামলার প্রধান আসামী সেই মামলায়,শিবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস হাওলাদার, শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা হাওলাদারের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার তীব্র নিন্দা জানাই এবং মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারা বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর আমার সাথে মামলা হামলা নির্যাতিত গায়েবী মামলা এবং বারবার কারা নির্যাতিত তৃণমূল থেকে উঠে আসা শিবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস হাওলাদার, শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা হাওলাদার, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই বৈষম্যের শিকার , দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত আদর্শ নেতৃত্বের কারণে যারা সব রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এসব মানুষ আস্তে আস্তে একত্রিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপণিত ভাবে মামলা, আবারো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন।
মানববন্ধনে বক্তারা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা, বিএনপি, স্বেচ্ছাসেবক দল সহ শিবপুর ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্যঃ গত ৫ ই আগস্ট জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশের গুলিতে আহত হয়। সেই মামলার প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করে, এই ঘটনায়, রাজিব বাদী হয়ে ২১৫ জনকে আসামি করে ঢাকা বিজ্ঞ চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ২২/৬/২০২৫ ইং একটি সি আর মামলা দায়ের করেন, মোঃ আব্দুল কুদ্দুস হাওলাদারকে আওয়ামী লীগ নেতা উল্লেখ করে ১০০ নাম্বার আসামি করা হয়েছে ও মোঃ রানা হাওলাদারকে যুবলীগ নেতা উল্লেখ করে ১০১ নাম্বার আসামি করা হয়েছে। এবং যাত্রাবাড়ী থানাধীন বিল্লাল বাদী হয়ে ৬০ জনের নামে জিয়ার মামলা করা হয়েছে, আব্দুল কুদ্দুস হাওলাদারকে ৫৬ নাম্বার আসামি করা হয়েছে এবং রানা হাওলাদারকে ৫৭ নাম্বার আসামি করা হয়েছে।
সম্পাদক মন্ডলী
প্রধান উপদেষ্টা: মোঃ নাজিম উদ্দিন আলম, উপদেষ্টা: খাইরুল ইসলাম সোহেল, সম্পাদক: মোঃ বশির আহমেদ, নির্বাহী সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, প্রকাশক: মোঃ আশরাফুর রহমান (ইমন)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
যোগাযোগের ঠিকানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : এমটিসি টাওয়ার, হাউজ- ১৩১৪-০৭, ওয়ার্ড নং- ০৬, ভোলা পৌরসভা, ভোলা সদর- ৮৩০০, ভোলা। মোবাইল : 01789672862, ই-মেইল : info.dinikalorkagaj@gmail.com
Design By ♥ MD. MIZANUR RAHAMAN