মোঃ আশরাফুর রহমান (ইমন)
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে তরুণ প্রজন্মের কাছে তাদের প্রথম ভোট ধানের শীষে চাইলেন ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আব্বাস উদ্দিন তানজিদ। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’ কলেজ ছাত্রদল নেতা আব্বাস উদ্দিন তানজিল বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে। সাংবাদিকের মাধ্যমে আব্বাস উদ্দিন তানজিল এই আহ্বান জানান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেছেন। তার এই ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টি সহ উন্নত রাষ্ট্র গঠনে ৩১ দফা ঘোষণা করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি নেতা কর্মীরা সেই ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি।
তিনি আরো বলেন, বিএনপি গণমনুষের রাজনৈতিক দল। তাই দলের প্রতিটা নেতাকর্মীকে গণমানুষের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। মানুষের ধার ধারে গিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। আমরা কেউ নেতা নই, আমরা সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হয়, আমরা সবাই তার পক্ষে কাজ করব। নেতা নয়, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ধানের শীষকে বিজয়ী করা।
সম্পাদক মন্ডলী
প্রধান উপদেষ্টা: মোঃ নাজিম উদ্দিন আলম, উপদেষ্টা: খাইরুল ইসলাম সোহেল, সম্পাদক: মোঃ বশির আহমেদ, নির্বাহী সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, প্রকাশক: মোঃ আশরাফুর রহমান (ইমন)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
যোগাযোগের ঠিকানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : এমটিসি টাওয়ার, হাউজ- ১৩১৪-০৭, ওয়ার্ড নং- ০৬, ভোলা পৌরসভা, ভোলা সদর- ৮৩০০, ভোলা। মোবাইল : 01789672862, ই-মেইল : info.dinikalorkagaj@gmail.com
Design By ♥ MD. MIZANUR RAHAMAN