আলোর কাগজ রিপোর্ট।।
গত বুধবার ভোলা সদর থেকে প্রকাশিত জনপ্রিয় ও ভোলার প্রথম দৈনিক পত্রিকা দৈনিক আজকের ভোলা এবং অনলাইন ও বিভিন্ন পত্রিকায়, ভোলায় আলীনগর ইউনিয়ন পরিষদের প্রশাসককে লাঞ্চিত, পরিষদে তালা, সহ ভিন্ন ভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃত ঘটনা হলো, গতকাল বিকেলে ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয় আলোচনা হয়, কিছুক্ষণ পর আলিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,আব্দুল হাই, তার ছেলে মোঃ আব্বাস ও তার কিছু কর্মী, আমার সাথে বিভিন্ন ভাবে কথা কাটাকাটি করে এবং আমাকে অসুলভ আচরণ করেন এমনকি আমাকে মারার জন্য তেড়ে আসে।
৮ নং আলিনগর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুদ্দিন সাজি আরো বলেন, গতকাল বিকেলে আলিনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হাই, ও তার ছেলে, কিছু কর্মী নিয়ে পরিষদে এসে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। রাতের আধারে পরিষদে তালা লাগিয়ে দেয়, পরিষদে তালা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাচ্ছি আমি সহ স্থানীয়রা।
আব্দুল হাই ও তার ছেলে সহ তার দলবল নিয়ে পরিষদে এসে আমাকে হামলার চেষ্টা করে এবং আমি সমাধান করার চেষ্টা করলে আমার উপরে তারা তেরে আসে, আমাকে পরিষদে না আসার হুমকি দেওয়া হয় এবং রাতে তালা ঝুলিয়ে দেয় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিচার দাবি করছি। পরিষদে এসে এ ধরনের আচরণ খুবই দুঃখজনক, এ ঘটনাটি সত্যকে মিথ্যাা ভাবে ভিন্নভাবে সাজিয়ে পত্রিকায় আমাকে দোষী সাব্যস্ত করতে ও হের প্রতিহন্নত করে সংবাদ প্রকাশ করার বিষয়টি মানহানিকর বঠে। আমরা উক্ত মানহানিকর মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক মন্ডলী
প্রধান উপদেষ্টা: মোঃ নাজিম উদ্দিন আলম, উপদেষ্টা: খাইরুল ইসলাম সোহেল, সম্পাদক: মোঃ বশির আহমেদ, নির্বাহী সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, প্রকাশক: মোঃ আশরাফুর রহমান (ইমন)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
যোগাযোগের ঠিকানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : এমটিসি টাওয়ার, হাউজ- ১৩১৪-০৭, ওয়ার্ড নং- ০৬, ভোলা পৌরসভা, ভোলা সদর- ৮৩০০, ভোলা। মোবাইল : 01789672862, ই-মেইল : info.dinikalorkagaj@gmail.com
Design By ♥ MD. MIZANUR RAHAMAN